৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
খানখানাপুর রেলগেটে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসে সংঘর্ষ\ নিহত ২

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ২৬ জুলাই রবিবার রাত সাড়ে ৮ টায় যাত্রীবাস, মাহিন্দ্র ও অটোরিক্সার সাথে ট্রেনের সংঘর্ষে মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ২ জন এবং ২০ জন আহত হয়েছে। ৭ জনের আবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর জেলার অম্বিকাপুর রেলস্টেশন থেকে বিদ্যুৎ বিভাগের জ¦ালানি তেল খালাশ করে ২৬টি ওয়াগান ও ১টি গার্ড ব্রেক নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে খানখানাপুর রেলগেট এলাকায় পৌছানোর পর উক্ত ট্রেনটি দূর্ঘটনার শিকার হয়। ট্রেনের পিছন থেকে ৫টি ওয়াগান ও একটি গার্ড ব্রেক জয়েন্টের করলিন থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। খানখানাপুর রেলগেট এলাকায় ট্রেনের আগমনে গ্রেইটম্যান গেইট বন্ধ করে দেয়। ঢাকা-খুলনা মহাসড়কে এ সময় উভয় প্রান্তে বেশকিছু যানবাহন আটকা পড়ে। ট্রেনটি গেইট এলাকা পার হওয়ার পর রেলওয়ের গেইটম্যান গেটটি খুলে দেয়। এসময় পিছনে ট্রেন থেকে ছিটকে পড়া ওয়াগান ধীরগতিতে রেলগেইটে নিয়ন্ত্রণ বিহীন আসছিল। তখন দৌলতদিয়া ঘাট থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী বাস, দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত যাত্রীবাহী মাহিন্দ্র ও খানখানাপুর বাজার থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত যাত্রীবাহী ইজিবাইক দূর্ঘটনার কবলে পড়ে। দূর্ঘটনার সংবাদ পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্র, আহলাদীপুর হাইওয়ে থানা, রাজবাড়ী সদর থানা ও ফায়ার সার্ভিস দ্রæত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে যাওয়ার পথে ইজিবাইকের যাত্রী মনোয়ার মিয়া (৪৮) পিতা- হাজি আব্দুল মতিন মিয়া, গ্রাম- খানখানাপুর ব্র্যাকপাড়া ও বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুখখোলা গ্রামের মৃত মইনুদ্দিন শেখের পুত্র আব্দুল মালেক শেখ (৪৫) মারা যায়। মতিন পেশায় একজন জমির সার্ভেয়ার, এবং মালেক গরুর ব্যবসায়ী। গুরুত্বর আহত তন্ময় কুমার চাকী (৩৫), লিয়াকত (৪৪), নুরু শেখ (৪৫), মোঃ নুর ইসলাম (৩৮), বিল্লাল সরদার (৩৭), বলাই (৩৫), আশিক শেখ (১৮) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডিএম ফাহিমুর রহমান জানান, দূর্ঘটনায় মাহিন্দ্র ও ব্যাটারি চালিত ইজিবাইক ভেঙ্গে চুরমার হয়ে যায়। ইজিবাইক ও মাহিন্দ্রর ২ জন যাত্রী মারা যায়।
রাজবাড়ী রেলওয়ের সহকারী মাষ্টার মাহবুবা শাহিনুর সোমবার (২৭ জুলাই) রাজবাড়ী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে। রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, মৃত ব্যাক্তিদ্বয় তাহার আত্মীয় স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে দাফন করেছে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিএমও) আবু হেনা মোস্তফা কামাল খানখানাপুর দুর্ঘটনার ব্যাপারে সোমবার ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রধান পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা (ডিএমও) ডাঃ মোঃ শাকিল আহমেদ জানান, আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ হবে।