শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শহীদ ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। একই সঙ্গে তিনি বাংলাদেশে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি অনুরোধ জানান তিনি।

বিবৃতিতে শার্লি বোচওয়ে বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় সাম্প্রতিক সহিংসতার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি, সংযম প্রদর্শন, দায়িত্বশীল আচরণ এবং বিদ্বেষ পরিহারের অঙ্গীকার করে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব।

উল্লেখ্য, এ সংকটময় সময়ে বাংলাদেশের জনগণকে শান্ত থাকার পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান শার্লি বোচওয়ে।

ভোরের আকাশ/মো.আ.

শরীফ ওসমান হাদিকমনওয়েলথ মহাসচিবশোকবার্তা

শেয়ার করুন: