শ্রমবাজার সম্প্রসারণে বোয়েসেলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে বোয়েসেলের ভূমিকা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বোয়েসেলের বৈদেশিক নিয়োগ কার্যক্রম সম্প্রসারণ, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ এবং উপ-মহাব্যবস্থাপক নাজমুন নাহার (সিনিয়র সহকারী সচিব) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের জনশক্তি রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে নতুন কৌশল, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান উন্নত করতে কাজ করে যাচ্ছে বোয়েসেল।
ভোরের আকাশ/সু.পা