শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাবমূর্তি উন্নয়ন ও দুর্নীতি দমনে নতুন পরিকল্পনায় দুদক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ ও বিভিন্ন অনিয়মের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংস্থার ভাবমূর্তি উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন দুদকের নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান।

রোববার (২ আগস্ট) দুদকে দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ২০২৫ সালের এক জরিপে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে সেবাখাতে দুর্নীতির হার ১০ শতাংশের বেশি বেড়েছে। এ জরিপের পর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড দুদকের মাধ্যমে তদন্তের আহ্বান জানান। একই অধিবেশনে আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগও আলোচনায় আসে।

এসব বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দুদকের সচিব বলেন, বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে উত্থাপিত অভিযোগগুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অভিযোগের ধরন ও গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

আরও পড়ুন

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাইদুর রহমান খান বলেন, দুদককে ঘিরে জনমনে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। এসব দূর করতে সংস্থার কার্যক্রমে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, প্রায় পাঁচ মাস ধরে কমিশন না থাকায় দুদকের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। খুব শিগগিরই নতুন কমিশন নিয়োগের মাধ্যমে সংস্থার কার্যক্রমে গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভোরের আকাশ/জেআ

দুর্নীতি দমন কমিশনদুদক

শেয়ার করুন: