শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

প্রবাস থেকে আবেদন করে এনআইডি পেলেন ৬০ হাজার বাংলাদেশি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১৯টি দেশ থেকে আবেদন করে ৬০ হাজার প্রবাসী পেলেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এদের মধ্যে ৩০ হাজারের বেশি পেয়েছেন স্মার্টকার্ড।

বাকিদের স্মার্টকার্ড পরবর্তীতে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (০৩ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

প্রবাসীদের এনআইডি কার্যক্রম নিয়ে তৈরি করা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯টি দেশ থেকে এ পর্যন্ত মোট আবেদন এসেছে ১ লাখ ৮ হাজার ২০৬ জন। এদের মধ্যে তদন্তে অনুমোদন হয়েছে ৫৯ হাজার ৩১৭ জনের আবেদন।

অর্থাৎ তারা সকলেই এনআইডি পেয়েছেন। তবে স্মার্টকার্ড পেয়েছে ৩০ হাজার ১৮৩ জন।

বাকিরা তাদের এনআইডি কার্ডের পিডিএফ কপি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছেন। এদের স্মার্টকার্ড সংশ্লিষ্ট দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, তদন্তে আবেদন বাতিল হয়েছে ৩৭ হাজার ৬৯২টি। তদন্তের অপেক্ষায় রয়েছে ২ হাজার ১৩২ জনের আবেদন।

আরও পড়ুন

সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাব

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা, সুইডেন (এখানে নরওয়ে, ফিনল্যান্ডে প্রবাসীদের কার্যক্রমও পরিচালনা হচ্ছে), সিঙ্গাপুর ও বাহরাইন থেকে ২ নভেম্বর পর্যন্ত আসা আবেদনগুলোর ওপর প্রতিবেদনটি তৈরি করেছে ইসি। নতুন করে স্পেন, জার্মানি ও হংকংয়েও শুরু হচ্ছে এনআইডি সেবা।

সবচেয়ে বড় স্টেশনভিত্তিক কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসকে ঘিরে। এসব কেন্দ্রেই মোট আবেদনের বড় অংশ এসেছে।

ভোরের আকাশ/এনএস

এনআইডি

শেয়ার করুন: