সারাদেশে ২৪ ঘণ্টায় ৩০০ জন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় ১৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সোমবার রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময় ১৪০৪ রাউন্ড গুলি, ৪৮টি ককটেল ও ২৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভোরের আকাশ/নি. ব