শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাদির খুনিকে গ্রেপ্তার না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সাবেক এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তীব্র শীতের মধ্যেও রাজধানীর শাহবাগে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে প্রবাসীরাও। ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে মূল হত্যাকারীকে গ্রেপ্তার করতে না পারলে সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিয়েছেন প্রবাসীদের একটি দল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ কর্মসূচির ডাক দেন ইতালি প্রবাসী সাইফুর রহমান। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, শহীদ বীর শরিফ ওসমান বিন হাদি ভাইয়ের খুনিদের ধরা দূরে থাক, দেশে আছে কিনা সেটাই জানে না ইন্টেরিম, অথচ বামপন্থী মিডিয়ার আস্তানায় হামলায়; সমানে বাছ-বিচার ছাড়া মানুষ ধরতেছে। এই নাটক অনেক দেখছি, আর না।

তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূল হত্যাকারীরকে গ্রেফতার করতে না পারলে আমরা প্রবাসীরা সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিলাম। দিল্লির দালালি আর ৫৪ ধারায় ধর্মপ্রাণ মানুষদের ধরার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে কামানো অর্থ দেশে পাঠাই না। লাউড এন্ড ক্লিয়ার। ফুলস্টপ।

সাইফুর রহমানের এ ঘোষণার পর থেকে তার পোস্টটি আরও অনেক প্রবাসী শেয়ার করছেন এবং সংহতি জানাচ্ছেন। তামিম রেজা নামে একজন ফেসবুকে লেখেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে সারা বিশ্বের সকল প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেওয়া হলো।

ভোরের আকাশ/মো.আ. 

শরীফ ওসমান হাদিরেমিট্যান্স প্রবাহপ্রবাসী

শেয়ার করুন: