শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সামিটের চেয়ারম্যান আজিজ খানকে দুদকে তলব

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং’-এর অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে তলব করেছে।

আগামী বৃহস্পতিবার তাকে দুদকে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

এর পাশাপাশি, সামিট গ্রুপের শেয়ার হস্তান্তর সংক্রান্ত সংশ্লিষ্ট নথিপত্রও দুদক চেয়ে নিয়েছে।

সোমবার সংস্থার উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আজিজ খানের দেশে আসার খবর পাওয়া যায়নি। সিঙ্গাপুরের নাগরিকত্ব নেওয়া আজিজ খান দীর্ঘদিন থেকে সেই দেশে বসবাস করে আসছেন।

আজিজ খানকে জিজ্ঞাসাবাদে দুদকের নোটিসে বলা হয়েছে, “নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।”

সামিট গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের’ অভিযোগ অনুসন্ধান করছে।

এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আজিজ খানকে জিজ্ঞাসাবাদের নোটিস পাঠিয়েছে সংস্থাটি।

 

ভোরের আকাশ/এনএস

দুদক

শেয়ার করুন: