শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় এ আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, যোগাযোগে কোনো ব্যাঘাত ঘটলে নির্বাচনের পুরো প্রক্রিয়া ভুল পথে যেতে পারে। তাই দায়িত্ব পালন করতে হবে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে। নৈতিকতার দিকে বিশেষ নজর দিতে হবে এবং কোনো অবস্থাতেই আইনবিরুদ্ধ আচরণ করা যাবে না।

সিইসি আরও উল্লেখ করেন, আগে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু বর্তমানে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নির্বাচনের প্রক্রিয়ায় নতুন ধরনের জটিলতা তৈরি করছে, যা এখনও আমাদের পুরোপুরি জানা নেই। তাই সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

তিনি নির্বাচনী কর্মকর্তাদের বিশেষভাবে নির্দেশ দেন যে, নির্বাচনের কোনো পর্যায়ে সমস্যা বা অনিয়ম দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বপরায়ণভাবে কাজ করলে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, নির্বাচন সফল হলে তার স্বীকৃতিও নির্বাচন কমিশনের, এবং ব্যর্থ হলে দায়ও কমিশনের। তাই সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে এবং নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু করতে হবে।

এদিকে, সিইসি সকল কর্মকর্তাকে সতর্ক করে বলেন, নির্বাচন শুধু কমিশনের দায়িত্ব নয়, সংশ্লিষ্ট প্রত্যেক কর্মকর্তারও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের গণতন্ত্রের স্বার্থে ক্ষতি হতে পারে।

ভোরের আকাশ/এসএইচ

প্রধান নির্বাচন কমিশনারনির্বাচন

শেয়ার করুন: