শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে
আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় টানা ৩ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই ৩ দিনে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ১২ নভেম্বর নাগাদ বৃষ্টির প্রবণতা কমে শুধু চট্টগ্রাম বিভাগের কিছু অংশে বৃষ্টি হতে পারে এবং অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (১১ নভেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার (১৩ নভেম্বর) সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন

সিরাজগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ও বুধবারও তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: