শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় ৭৩ হাজার গাছ রোপণের উদ্যোগ বিজিবির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। কর্মসূচির আওতায় চলতি বছরে দেশের বিভিন্ন স্থানে বিজিবির উদ্যোগে মোট ৭৩ হাজার গাছের চারা রোপণ করা হবে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সারাদেশে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি মহৎ দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কারণে বিজিবির প্রতিটি স্থাপনায় উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র ও বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে: প্রতিমন্ত্রী

মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির প্রতিটি সদস্যকে বছরে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

শরীফুল ইসলাম বলেন, বিজিবি সদর দপ্তরসহ দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে অবস্থিত সব ইউনিট ও স্থাপনায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সবাইকে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে কর্মসূচি সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জেআ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬

শেয়ার করুন: