শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল: স্থানীয় সরকার মন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল রয়েছেন জানিয়ে নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘এসব সমস্যা দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা, বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠাই এখন তার মূল লক্ষ্য।’

জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের মঈন খান এসব কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে— আমাদের দ্বিতীয় ক্রান্তিকালে যখন দেশের মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়েছিল, যখন এই দেশের স্বাধীনতা যুদ্ধের উপযুক্ত সময়ে উপনীত হয়েছিল, তখন একটি দল যারা এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে নিজেদের দাবি করে, তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ইতিহাসগুলো তরুণ প্রজন্মের জন্য বলতে হয়।

তিনি বলেন, আমরা দেখেছি যে, বাংলাদেশের গণতন্ত্রের পরিক্রমা ব্যর্থ হয়েছে এবং বারবার বিএনপি নতুন করে প্রচেষ্টা নিয়েছে এ দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য।

আরও পড়ুন

পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু

মন্ত্রী আরও বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমানের দুঃখজনক চিরবিদায়ের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন করে এ দেশের হাল ধরেছিলেন। তিনি রাজপথে সংগ্রাম করে আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং ১৯৯১ সালের মানুষের ভোটে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। তার নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে গড়ে তুলব।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

ভোরের আকাশ/ এনউব

স্থানীয় সরকার মন্ত্রী

শেয়ার করুন: