সারোয়ার আলমগীর নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর নির্বাচিত হওয়ার গেজেট আদালতের আদেশে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে গেজেটের অতিরিক্ত কপি ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আদালত সারোয়ার আলমগীরের গেজেট প্রকাশের আদেশ দিলে বিকেলেই কমিশন গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয়। এরপর ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তি ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা আদালতের আদেশের পর দ্রুতই সিদ্ধান্ত নিয়েছি।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আইনে বলা আছে গেজেট প্রকাশের পর যত দ্রুত সংসদে চিঠি পাঠানো যায়৷ কারণ গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকারের কাছে শপথ নিতে হয়।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চট্টগ্রাম-২ আসনের ভোটগ্রহণ করলেও আদালতের আদেশে ফলাফলের গেজেট প্রকাশ থেকে বিরত থাকে ইসি। সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ছিল।
ভোরের আকাশ/এনএস