শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৯২ লাখ ছাড়াল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৯২ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ হালনাগাদ তালিকায় আগের হিসাবের তুলনায় নতুন করে যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজারের বেশি ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা নারীর তুলনায় বেশি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এ সময় তিনি দেশের হালনাগাদ ভোটার তালিকার পাশাপাশি কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জানান, হালনাগাদ এই ভোটার তালিকা আগামী স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবহার করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনও এ তালিকা অনুযায়ী আয়োজন করা হবে। ফলে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও নতুন ভোটার তালিকাটি কার্যকর থাকবে।

এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতবিনিময় সভা আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানানো হবে। প্রয়োজন হলে ২৯ নভেম্বরের আগেও সাংবাদিকদের ব্রিফ করা হতে পারে।

তিনি জানান, মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আমন্ত্রণ পাওয়া দলগুলোর নামের তালিকা দিতে পারেননি তিনি। জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টি আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে।

অন্যদিকে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের তারিখও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০২৭ সালের ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর। এরপর ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন

ফেনীতে মাদক মামলায় আসামির যাবজ্জীবন

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি উভয় পদ্ধতি কার্যকর থাকবে।

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। সংশ্লিষ্ট দুটি উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

ভোরের আকাশ/জেআ

নির্বাচন কমিশন (ইসি)

শেয়ার করুন: