শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

১৬ বছর পর রায়

ফেনীতে মাদক মামলায় আসামির যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনীতে মাদক মামলার এক আসামিকে ১৬ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মাসফিকুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত প্রদীপ চৌধুরী (৪৫) ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মহাদেবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ৯ আগস্ট র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিলসহ প্রদীপকে গ্রেপ্তার করে। ওই বছরের অক্টোবরে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল এ মামলার রায় ঘোষণা করা হয়।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মিজানুর রহমান সেলিম এসব তথ্য নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: