শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে ১৫ মিনিটের ফোনালাপ, চমৎকার সম্পর্কের বার্তা দিল ওয়াশিংটন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে ১৫ মিনিটের ফোনালাপ, চমৎকার সম্পর্কের বার্তা দিল ওয়াশিংটন
প্রধান উপদেষ্টার সঙ্গে ১৫ মিনিটের ফোনালাপ, চমৎকার সম্পর্কের বার্তা দিল ওয়াশিংটন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (৩০ জুন) এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম এবং একইসঙ্গে একটি বার্তা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়, মার্কো রুবিও ও ড. ইউনূস দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এ সময় তারা পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ ফোনালাপ অনুষ্ঠিত হয় এবং তা প্রায় ১৫ মিনিট স্থায়ী ছিল।

তিনি লিখেছেন, “ফোনালাপটি ছিল অত্যন্ত উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ। এটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন।”

ভোরের আকাশ//হ.র

প্রধান উপদেষ্টামার্কিন পররাষ্ট্রমন্ত্রীআমেরিকা

শেয়ার করুন: