শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের বিচারের দাবিতে মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ভোরের আকাশ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী ৪ জুলাই দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। সংবাদ সম্মেলনের আগে সেখানে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ বলেন, দেশে এখনো বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান। তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি এবং বিচার প্রক্রিয়াকে ধীরগতিতে রাখা হয়েছে। একই সঙ্গে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করা সরকারের দায়িত্ব। সরকার তা করতে ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য দেশবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। বিচার প্রক্রিয়ায় শিথিলতার কারণে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদ আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটছে। বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্য অবস্থান নিলে তাদের নেতাকর্মীদের ওপর সরকারি দলের লোকজন হামলা চালাচ্ছে।

আরও পড়ুন

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু, গ্রেপ্তার ৩

তিনি জানান, রাজধানীর সমাবেশ থেকে গুম, খুন ও হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হবে। পাশাপাশি ৪ জুলাইয়ের দেশব্যাপী কর্মসূচিতেও একই দাবি তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে তিনি নৃশংসতা, সরকারের ব্যর্থতা এবং ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদও ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে গুরুত্ব পাবে বলে জানান তিনি।

ভোরের আকাশ/সু.পা

গুম-খুনের বিচার

শেয়ার করুন: