শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুলিশ সক্রিয় হলে সবাই বাড়াবাড়ি বলে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ সক্রিয় হলে অনেকেই মনে করেন তারা বাড়াবাড়ি করছে।

রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে দলের কার্যকলাপ নেই, তারা তো চাইবেই নির্বাচন না হোক। এটা প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল, জনগণ সবার। কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে, সেই চেষ্টা করা হচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন সামনে রেখে জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসরারা বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে। জাতীয় পার্টির অফিসে গতকাল আগুন ধরানোর পর পুলিশ বাধা দিয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে আগুন ধরার আগেই অ্যাকশনে যাওয়া।

তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে ঢাকা ও এর আশপাশে। ১২৩টি সংগঠন এটি করেছে। রাস্তা অবরোধ না করে মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে করতে পারে। এতে জনদুর্ভোগ ও যানজট কমে।

ভোরের আকাশ/তা.কা

সক্রিয়স্বরাষ্ট্র উপদেষ্টাপুলিশ

শেয়ার করুন: