শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ
মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, কলাগাছিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় একজন বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে নিখোঁজের জিডিতে পাঠানো ছবির সঙ্গে মিলিয়ে দেখা হলে তা সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে চূড়ান্তভাবে শনাক্ত করবেন।

ডিসি মাসুদ আলম বলেন, “আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এটি বিভুরঞ্জন সরকারের মরদেহ। পরিবার শনাক্ত করার পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছিলেন বিভুরঞ্জন সরকার। তবে তিনি আর কর্মস্থলে পৌঁছাননি। ওইদিন রাত ১০টার দিকে রমনা থানায় তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবার জানায়, বের হওয়ার সময় তিনি মোবাইল ফোন বাসায় রেখে গিয়েছিলেন।

১৯৫৪ সালে জন্ম নেওয়া বিভুরঞ্জন সরকার ষাটের দশকের শেষ দিকে দৈনিক আজাদ-এ মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় পথচলা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্র ও সাপ্তাহিক মৃদুভাষণ-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি ‘তারিখ ইব্রাহিম’ নামে ছদ্মনামে রাজনৈতিক নিবন্ধ লিখে ব্যাপক জনপ্রিয়তা পান।

 

ভোরের আকাশ/হ.র

মরদেহসাংবাদিক

শেয়ার করুন: