শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করতে একমত বাংলাদেশ-জাপান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে। ঢাকা সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বুধবার (১২ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ। বর্তমানে দুই দেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বিগ-বির উদ্যোগ এবং অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) কর্মসূচির আওতায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণকে স্বাগত জানান। একই সঙ্গে জাপানে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

ক্রিকেটে কোকোর অবদান ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয়: আতিকুর রহমান

জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উভয় পক্ষ আশা প্রকাশ করে, বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত হবে।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ-জাপান

শেয়ার করুন: