দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে কুয়ালালামপুর থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দেশটি সফর করেন।
এর আগে সোমবার (১১ আগস্ট) তিনি মালয়েশিয়া যান এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুর পৌঁছান।
ভোরের আকাশ/এসএইচ