শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন দিগন্ত হতে পারে দক্ষ জনশক্তি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি সহযোগিতা আরও সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)-এর একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী।

বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে তাদের চলমান ও পরিকল্পিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে। এর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী আয়োজন এবং সৌদি আরবে ‘বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম’ আয়োজনের পরিকল্পনার বিষয়ও উল্লেখ করা হয়।

এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করে প্রতিনিধিদল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএবিসিসিআই-এর উদ্যোগের প্রশংসা করে বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণেরও বড় সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বাংলাদেশের সৃজনশীল শিল্প, হস্তশিল্প এবং বহুমুখী পাটজাত পণ্যের সৌদি আরবের বাজারে আরও কার্যকরভাবে প্রচার ও সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

হামাস বন্দিদের কারাগার ঘিরে কুমির রাখার প্রস্তুতির ইসরায়েলের

বৈঠক শেষে এসএবিসিসিআই প্রতিনিধিদল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও এগিয়ে নিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভোরের আকাশ/জেআ

দক্ষ জনশক্তিসৌদি আরববাংলাদেশমানবসম্পদ উন্নয়ন

শেয়ার করুন: