বদলে গেল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার (২৭ অক্টোবর) এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে ১৮ অক্টোবর মন্ত্রিসভা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করে। ১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করা হয়।
ভোরের আকাশ/জেআ