শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের অর্জনকে বিতর্কিত করার চেষ্টা চলছে: শফিকুল আলম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করতে চান, তাদের পুরো বয়ানই আওয়ামী লীগের। তিনি বলেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে কাজ করছে—বিষয়টি এমন নয়; বরং তারা জুলাইকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ভিন্নমতের প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যক্তিকে বাসায় ডেকে জবাই করা হয়েছে, খানকায় জবাইয়ের ঘটনা ঘটেছে। বাউলদের ধরে ধরে চুল কেটে দেয়ার ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, বাংলাদেশ এখনও সত্যিকার অর্থে সংখ্যালঘুদের জন্য নিরাপদ একটি দেশে পরিণত হতে পারেনি। অতীতেও সেই জায়গায় পৌঁছানো যায়নি, বর্তমান সময়েও পুরোপুরি পৌঁছানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: শফিকুর রহমান

সাবেক এই প্রেস সচিব বলেন, অনেকে অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করে মজা পান। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, গণভোট নিয়ে তাদের ধারণা অত্যন্ত প্রখর।

ভোরের আকাশ/জেআ

সাবেক প্রেস সচিব

শেয়ার করুন: