ভূমিকম্পে আহতদের খোঁজ নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্পে আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢামেকের জরুরি বিভাগে পৌঁছান।
এদিন দুপুর পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আহতদের দেখতে আসেন তিনি।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। একইসঙ্গে ঢাবি শিক্ষার্থী এবং নরসিংদীতে নিহত শিশু এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আহতদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ সময় চলমান চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি এবং রোগীদের অবস্থা সম্পর্কে তাকে অবহিত করে।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেল এখন পর্যন্ত ৩৯ জন আহত এবং দুইজন ভর্তি এবং এক শিশু নিহত হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ