শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, সরকার সবকিছু বিবেচনা করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের সময় দিয়েছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জানিয়ে এনসিপির বক্তব্যের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, যে যে যার রাজনৈতিক অবস্থান থেকে কথা বলে। সরকার কারও কথা অনুযায়ী কাজ করে না।

সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সে পথেই আছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, সরকার জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে। সব রাজনৈতিক দল যদি গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে একমত হয় তখন সে বিষয়টি দেখা যাবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

জাফলংয়ের পাথর উত্তোলন নিয়ে তিনি আরও বলেন, আজকে যারা শ্রমিকদের জন্য দুঃখ করছেন, একসময় তারা ডিনামাইট দিয়ে বালু উত্তোলন করতে গিয়ে ৬৫-৮০ জন শ্রমিককে মেরেছিল। তখন আমরা তাদের দুঃখ প্রকাশ করতে দেখিনি।

ভোরের আকাশ/এসএইচ

পরিবেশ উপদেষ্টারাষ্ট্রপতিনির্বাচন

শেয়ার করুন: