প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সস্ত্রীক সাক্ষাৎ

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্ত্রী সারাহনাজ কমলিকা রহমানকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সেনাপ্রধান।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে। সেখানে সাক্ষাতের ছবিও পোস্ট করা হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ভোরের আকাশ/এসএইচ