শিরোনাম
দেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পীকার

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ-সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। তিনি বলেছেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘Strengthening Institutions, Policies and Services (SIPS)’ প্রকল্পের আওতায় আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ-সদস্যদের দায়িত্ব।

তিনি বলেন, এই অরিয়েন্টেশন কর্মশালা থেকে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করছে। বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে।

সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইউএনডিপি গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন স্পিকার। এ সময় সংসদের উন্নয়ন প্রকল্পে সংস্থাটির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন সংসদ-সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১১ বছর পর একটি নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। তিনি বলেন, যেভাবে ফ্যাসিবাদ বিতাড়িত করা সম্ভব হয়েছে, একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ এবং সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই চলবে না। বরাদ্দ করা অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

শ্রীপুরে সিলিন্ডার বিস্ফোরণে হোটেলসহ ১৪ বসতঘর পুড়ে ছাই

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং এসডিজির অভীষ্ট অর্জনে কার্যকর ভূমিকা রাখা।

অনুষ্ঠানে স্পিকার কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ, সংসদ-সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

প্রধানমন্ত্রী তারেক রহমানজাতীয় সংসদস্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শেয়ার করুন: