শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৫, ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ও চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বিজিএমইএর এবারের ৩৫টি পরিচালক লড়ছেন মোট ৭৬ প্রার্থী। নির্বাচনে ভোটার এক হাজার ৮৬৪ জন গার্মেন্ট মালিক। এর মধ্যে ঢাকার ভোটার এক হাজার ৫৬১ এবং চট্টগ্রামের ভোটার ৩০৩ জন। আগেরবার ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন।

নির্বাচনে ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ লড়ছে। মূল প্রতিদ্বন্দ্বিতায় আছে ফোরাম ও সম্মিলিত পরিষদ। এই দুই প্যানেল ঢাকা ও চট্টগ্রামে সব পদেই প্রার্থী দিয়েছে। অন্য দিকে ঐক্য পরিষদ প্রার্থী দিয়েছে ছয় পদে।

গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজিএমইএর তৎকালীন সভাপতি আব্দুল মান্নান কচি দেশ ছেড়ে পালিয়ে যান। পরে অজ্ঞাতস্থান থেকে পদত্যাগপত্র পাঠান তিনি।  

ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু।  অপরদিকে, সম্মিলিত পরিষদ প্যানেলের নেতৃত্বে রয়েছেন চৈতি গ্রুপের এমডি ও সিইও মো. আবুল কালাম।

ভোরের আকাশ/এসএইচ

ভোটগ্রহণবিজিএমইএনির্বাচন

শেয়ার করুন: