শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে অ্যামনেস্টি মহাসচিবের খোলা চিঠি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ফেরানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।

বুধবার (২৮ জানুয়ারি) অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত এই চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সামনে জনআস্থা ফিরিয়ে আনা এবং টেকসই মানবাধিকার সংস্কার শুরুর একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে। সরকার কিছু পদক্ষেপ নিলেও এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করে সংস্থাটি।

চিঠিতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করে সাংবাদিকদের গ্রেপ্তার এবং রাজনৈতিক মতাদর্শের কারণে তাদের লক্ষ্যবস্তু করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

এছাড়া সাম্প্রতিক কিছু নির্দিষ্ট ঘটনার কথা চিঠিতে উল্লেখ করেন অ্যাগনেস ক্যালামার্ড। এর মধ্যে রয়েছে- দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা, ‘নিউ এজ’ সম্পাদক নূরুল কবীরকে হয়রানি এবং ধর্ম অবমাননার অভিযোগে পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনা।

অ্যামনেস্টি মহাসচিব জোর দিয়ে বলেন, এসব সহিংসতা ও হয়রানির ঘটনা মানবাধিকার সুরক্ষায় ব্যর্থতার ইঙ্গিত দেয়। এই ধরনের প্রতিটি হামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দায়ীদের দ্রুত জবাবদিহির আওতায় আনা সরকারের অপরিহার্য দায়িত্ব। এখনকার নেওয়া সিদ্ধান্তগুলোই আগামী বহু বছরের জন্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির গতিপথ নির্ধারণ করে দেবে।

ভোরের আকাশ/এসএইচ

খোলা চিঠিপ্রধান উপদেষ্টাঅ্যাগনেস ক্যালামার্ড

শেয়ার করুন: