শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে সুবিধা নেওয়া কর্মকর্তারা দুদকের নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে সুবিধা নেওয়া কর্মকর্তারা দুদকের নজরদারিতে
‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে সুবিধা নেওয়া কর্মকর্তারা দুদকের নজরদারিতে

শেখ মুজিবুর রহমানের আত্মকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আর্থিক ও সরকারি সুবিধাভোগী সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দুদকের নজরে এসেছে এবং অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম চলছে। প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১২ সালে প্রকাশিত হয় বহুল আলোচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’। যদিও দাবি করা হয়েছিল, শেখ মুজিবের খাতা ঘেঁটে শেখ হাসিনা বইটি প্রকাশ করেন, তবে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়—এটি আসলে লিখেছেন জাবেদ পাটোয়ারীর নেতৃত্বাধীন ১২৩ জন। বিনিময়ে তারা পদোন্নতি, কোটি টাকার ফ্ল্যাট এবং নগদ অর্থ পান।

অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে আইজিপি পদে নিয়োগ পান জাবেদ পাটোয়ারী। আর বই লেখার দলের সদস্যরা ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে ফ্ল্যাটের পাশাপাশি নগদ ১ কোটি টাকা করে পান। এর পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেছিলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

ভোরের আকাশ//হ.র

দুর্নীতি দমন কমিশনদুদক

শেয়ার করুন: