আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের জন্য সোমবার (২৫ মে) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মেরামত কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ভোরের আকাশ/এম