শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিন বাহিনীর প্রধানের সঙ্গে রবিবার বৈঠকে বসছেন সিইসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় নির্বাচন কমিশনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাটি আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

এ সভার আগে একই দিন দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক।

শনিবার (২০ ডিসেম্বর) তিনি জানান, রবিবার দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শুরু হবে। সভা শেষে ইসি সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমের জন্য একটি ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

এদিকে এ বিষয়ে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত সভাটি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

সভায় নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক অবস্থা পর্যালোচনা করা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথবাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়াও সভায় বিবিধ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

ভোরের আকাশ/তা.কা

 

তিন বাহিনীর প্রধানসিইসি

শেয়ার করুন: