শিরোনাম
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রীসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশকৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রীসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ

নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি

নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না তা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না তা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া আইনি জটিলতা বা সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির তথ্য ও বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম তালিকায় বাদ পড়েছে কি না সেগুলোও পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে ইসি।

তথ্য যাচাই করে কোনো সংশোধন থাকলে তা আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখায় প্রেরণ করতে বলা হয়েছে।

ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন সকল জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো এক চিঠিতে এসব বলা হয়েছে।

আরও পড়ুন

জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ

চিঠিতে বলা হয়েছে, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তার জেলাধীন সকল উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা তার কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগ হতে প্রেরিত তথ্যানুসারে প্রস্তুত করা হয়েছে (তালিকা সংযুক্ত)। সংযুক্ত তালিকায় তার আওতাধীন উপজেলাসমূহের নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না, কিংবা আইনি জটিলতা বা সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত তথ্য ও বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম তালিকায় বাদ পড়েছে কি না তা পুনঃযাচাই করা প্রয়োজন।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘সংযুক্ত তালিকায় উল্লিখিত তথ্য যাচাই করে কোনো সংশোধন (ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানা সংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস বা অন্যকোনো তথ্য ইত্যাদি) থাকলে তা আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো। সংযুক্ত তালিকায় উল্লিখিত তথ্য সঠিক থাকলে সে বিষয়টিও লিখিতভাবে নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: