শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদার করতে ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ধারণকৃত ভিডিও সংরক্ষণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ভোটের আগের দিন এবং ভোটের দিনের সব ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেসব কেন্দ্রের ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোটগ্রহণের আগের দিন এবং ভোটগ্রহণের দিনের ভিডিও ফুটেজ ভবিষ্যতে যেকোনো আইনি প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা রাখতে হবে।

এ বিষয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবং দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ তদন্তের ক্ষেত্রে এসব সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি কোনো আসনের ফলাফল নিয়ে বিরোধ বা মামলা হলে এসব ফুটেজ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

ভোরের আকাশ/এনএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন

শেয়ার করুন: