শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না সরকার। একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল থেকে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তাদের সামনে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, সরকারের মূলমন্ত্র বাংলাদেশ ফার্স্ট। সবার ওপরে থাকবে দেশের স্বার্থ। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। পারস্পরিক স্বার্থ ও জাতীয় মর্যাদার ভিত্তিতে নীতিমালা পরিচালিত হবে।

ড. খলিলুর রহমান বলেন, প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তারা সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঞ্চল ও বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গেও গভীর সম্পর্ক গড়ে তোলার আশা করছে সরকার।

তিনি আরও বলেন, সব ইস্যু পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করা হবে। ভবিষ্যতে আরও গতিশীল বৈদেশিক নীতি পরিচালনা করা হবে।

এ পর্যন্ত বৈঠকগুলো সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে আরও সময় লাগবে।

ভোরের আকাশ/তা.কা

 

সরকারবাংলাদেশপররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন: