শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫ মাস পর নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৫, ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
৫ মাস পর নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা
৫ মাস পর নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ মাস পরে জাতীয় নির্বাচন হবে ধরে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিতে শুরু করেছে।

রোববার ( ৬ জুলাই) রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই– বিভিন্ন রাজনৈতিক দলের এমন পর্যবেক্ষণের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি ওনাদের প্রশ্নের উত্তর দেব না। আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি।’

তিনি বলেন, ‘‌যেহেতু আরো সময় আছে পাঁচ-ছয় মাসের মতো, আমরা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি।’

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অসুবিধা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনে প্রশাসনে যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা ছাড়াও নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সবার দায়িত্ব রয়েছে। সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করছেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।’

‘মব’ বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, ‘মব কিছুটা কমে আসছিল। কিন্তু আবার এ দুই-তিনদিন আগে কুমিল্লা একটা ঘটনা ঘটেছে, চিটাগং একটা ঘটনা ঘটেছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটেছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন আর না ঘটে সে ব্যাপারে আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। এটার সঙ্গে যারা জড়িত তাদের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শিল্প পুলিশে গত জুলাই-আগস্টের পর যে সমস্যা হয়েছিল, সেটা এখন কাটিয়ে ওঠা গেছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে যাওয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল ও সরঞ্জাম বাড়াতে হবে।’

ভোরের আকাশ/জাআ

স্বরাষ্ট্র উপদেষ্টানির্বাচন

শেয়ার করুন: