শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে আওয়ামী লীগের কার্যালয় ‘অবিলম্বে’ বন্ধের অনুরোধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে আওয়ামী লীগের কার্যালয় ‘অবিলম্বে’ বন্ধের অনুরোধ বাংলাদেশের
ভারতে আওয়ামী লীগের কার্যালয় ‘অবিলম্বে’ বন্ধের অনুরোধ বাংলাদেশের

ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিয়ে কার্যালয়গুলো বন্ধ করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে বাংলাদেশের ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা বর্তমানে ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন। তাদের নেতৃত্বে ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কার্যক্রম বেড়ে চলেছে।

বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীরা অবৈধভাবে অফিস স্থাপন করে বাংলাদেশের স্বার্থবিরোধী প্রচারণা চালাচ্ছেন। এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা, যা দুই প্রতিবেশীর পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কের জন্য হুমকি।

বাংলাদেশ সরকার মনে করে, এ ঘটনা চলমান রাজনৈতিক রূপান্তরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনগণের অনুভূতিতে আঘাত হানতে সক্ষম।

তাই ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে—ভারতের মাটিতে যেন কোনো বাংলাদেশি নাগরিক বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাতে না পারে তা নিশ্চিত করা এবং অবিলম্বে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধ করা।

ভোরের আকাশ//হ.র

আওয়ামী লীগ নেতাভারত

শেয়ার করুন: