শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজকের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজকের মধ্যেই শেষ করা হবে। অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির পর চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে, যা তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপ পাবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠক শুরু হয়।

ড. আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ৬টি কমিশনের সুপারিশগুলোর সারাংশগুলোর মধ্যে প্রাথমিকপর্যায়ে আলোচনায় ঐকমত্য হয়েছে। ১৩ বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে। বাকি অমীমাংসিত আলোচনাগুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয়পর্যায়ে আলোচনা শেষ হবে আজ।

জানা গেছে, জুলাই সনদের পটভূমি খসড়া দেওয়া হয়েছে রাজনৈতিকদলগুলোর কাছে। সেগুলোর ওপর দলগুলোর সংশোধন নিয়ে কাজ করছে কমিশন। দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্যদিয়ে সমাধান হতে পারে বলেও আশা করা যাচ্ছে। আজই আলোচনা শেষ করতে চায় কমিশন।
 
এরপর চূড়ান্ত খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, সেখানে দলগুলো স্বাক্ষর করবে। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবে দলগুলো। আজকে যেভাবেই হোক আলোচনা শেষ হবে বলেও জানা গেছে।
 
আরও জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্বসহ ৭টি বিষয়ে আলোচনা হবে ঐকমত্য কমিশনের শেষ দিনে। বেলা সাড়ে ১১টার পর অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে এ আলোচনা শুরু হয়।

ভোরের আকাশ/এসএইচ

জুলাই সনদঐকমত্য কমিশন

শেয়ার করুন: