শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণের জন্য ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রফেসর ইউনূস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এলডিসি থেকে উত্তরণের জন্য ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রফেসর ইউনূস
এলডিসি থেকে উত্তরণের জন্য ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রফেসর ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র পূর্ণ সহায়তা কামনা করেছেন। তিনি বিশেষভাবে বাংলাদেশের জন্য এলডিসি (স্বল্পোন্নত দেশের) মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়ায় কার্যকর সমর্থন আশা করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে প্রফেসর ইউনূস এই বিষয়টি তুলে ধরেন। তিনি আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মহাপরিচালকের সক্রিয় ভূমিকা কামনা করেন, যাতে এলডিসি থেকে উত্তরণরত দেশগুলো যেন উন্নত দেশের বাজারে বাণিজ্য সুবিধা বা শুল্কমুক্ত প্রবেশাধিকারের সম্ভাব্য ক্ষতির মুখোমুখি না হয়।

ডব্লিউটিও মহাপরিচালক ড. ওকোনজো-ইওয়েলা প্রফেসর ইউনূসকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশ ২০২৬ সালের শেষ নাগাদ এলডিসি মর্যাদা থেকে উত্তীর্ণ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

আলোচনায় বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি ও ডব্লিউটিও সংস্কারের প্রয়োজনীয়তাও উঠে আসে। মহাপরিচালক বলেন, “যদিও সুরক্ষাবাদী নীতি এবং বিশ্বায়ন থেকে পশ্চাদপসরণের আশঙ্কা রয়েছে, তবু বৈশ্বিক বাণিজ্য এখনও স্থিতিশীল এবং প্রায় ৭৫ শতাংশ ডব্লিউটিও নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে।” তিনি বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব উল্লেখ করে বলেন, “সংগঠনটির সংস্কারের জন্য আমি আপনার নেতৃত্ব চাই।”

প্রফেসর ইউনূসও এমত প্রকাশ করেন যে, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য পরিবেশে ডব্লিউটিওকে অভিযোজিত হতে হবে এবং কার্যকর নেতৃত্ব প্রদানের জন্য এখনই সময় এসেছে। তিনি বলেন, “অর্থবহ পরিবর্তনের পক্ষে বাংলাদেশের কণ্ঠ তুলে ধরা হবে।”

বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন বিষয়ক উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

ভোরের আকাশ//হ.র

এলডিপিপ্রধান উপদেষ্টা

শেয়ার করুন: