শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনা-পরবর্তী ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (২৫ জুলাই) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকার তুরাগে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ সময় তিনি শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন। শুধু বিমান বাহিনী প্রধান নয়, একজন বাবা ও অভিভাবক হিসেবে তিনি শোকে কাতর পরিবারগুলোর এই কঠিন সময়ে তাদের দুঃখগুলো ভাগ করে নেয়ার চেষ্টা করেন।

তিনি জানান, কোনো ভাষায়ই এই শোক প্রকাশ করা সম্ভব নয়। তিনি এই পরিবারগুলোকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন। বিমান বাহিনী প্রধানের পত্নী বাফওয়া সভানেত্রী সালেহা খান এ সময় শোকাহত মায়েদের পাশে থাকার প্রত্যয় জানান। বিমান বাহিনী প্রধান সস্ত্রীক নিহত শিশুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, ঢাকার তুরাগে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত কোমলমতি শিশুদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

এছাড়াও, শুক্রবার বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয় এবং বিমান দুর্ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীর সপুরায় কবর জিয়ারত করা হয়।

এছাড়াও, একইদিনে জুমার নামাজের পর উত্তরার তাফালিয়া ক্রিকেট একাডেমি মাঠ প্রাঙ্গণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মানের (১০) নামাজে জানাজায় বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল অংশ নেয় এবং মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী শুক্রবার বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী সকল নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় একযোগে সকল ঘাঁটিতে অফিসার্স মেসে দোয়া ও মাহফিলের আয়োজন করে।

বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (ঢাকা) এর অফিসার্স মেসে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), সহকারী নৌবাহিনী প্রধান (পরিচালন), সাবেক বিমান বাহিনী প্রধানরা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলামের শোকসন্তপ্ত পরিবার এবং মাইলস্টোন স্কুল ও কলেজের আনুমানিক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক সমবেত হন।

এ সময় বাহিনী প্রধানরা শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়াও, একই দিনে পবিত্র জুমার নামাজের পর একযোগে বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের মসজিদসমূহে বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারীদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

বিমান দুর্ঘটনাসাক্ষাৎপরিবারনিহতবিমান বাহিনী প্রধান

শেয়ার করুন: