শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫১তম ঢাকা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। এ পরিস্থিতির মধ্যেও রাজধানী ঢাকার বায়ুমান বর্তমানে ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir) প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫১তম। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৫৯, যা ‘মাঝারি’ বায়ুমানের মধ্যে পড়ে।

তালিকায় সর্বোচ্চ বায়ুদূষণ নিয়ে শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির AQI স্কোর ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা (AQI ১৫৯), তৃতীয় স্থানে আলজেরিয়ার আলজিয়ার্স (AQI ১৩৪), চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (AQI ১৩৩) এবং পঞ্চম স্থানে ইসরায়েলের জেরুজালেম (AQI ১১৮)।

আরও পড়ুন

টানা চার দিন খোলা থাকার পর বন্ধ কাপ্তাই বাঁধের জলকপাট

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুমান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের বাইরে অবস্থান কমানো উচিত। একই সঙ্গে অপ্রয়োজনীয় বহিরাঙ্গন কার্যক্রম সীমিত রাখারও পরামর্শ দেওয়া হয়।

ভোরের আকাশ/জেআ

বায়ুদূষণঢাকাপরিবেশ

শেয়ার করুন: