শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাভেল এজেন্সির নামকরণে প্রতারণা রোধে ৫ নির্দেশনা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ট্রাভেল এজেন্সির নামকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি পরিহার এবং নামকরণ নিয়ে সম্ভাব্য জালিয়াতি ও প্রতারণা রোধে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা দিয়ে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্টদের কাছে বিতরণ করা হয়েছে।

এতে বলা হয়, ট্রাভেল এজেন্সির নামকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি পরিহার এবং জালিয়াতি ও প্রতারণা রোধকল্পে Online Travel Agency Management System (OTAMS) সফটওয়্যার-এ ইউজার আইডির জন্য সাইনআপ রিকোয়েস্ট করার সময় আবশ্যিকভাবে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করে

নতুন এজেন্সির নাম প্রস্তাব দাখিলের জন্য অনুরোধ করা হলো-
১. ট্রাভেল এজেন্সির নাম প্রস্তাবের আগে নামের মূল শব্দ বা কিওয়ার্ড ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে কি না তা অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম-এর এজেন্সির তথ্য যাচাই সার্চ বক্স থেকে যাচাই করে নিতে হবে।
২. ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে বিদ্যমান কোনো ট্রাভেল এজেন্সির মূল নাম বা কিওয়ার্ড (Keyword)-এর সঙ্গে হুবহু বা আংশিক মিল রেখে নতুন কোন এজেন্সির নাম প্রস্তাব করা যাবে না।
৩. বিদ্যমান কোনো ট্রাভেল এজেন্সির মূল নামের সঙ্গে কোন শব্দ, বর্ণ কিংবা চিহ্ন সংযোজন ও বিয়োজন করে নতুন ট্রাভেল এজেন্সির নাম প্রস্তাব করা যাবে না।
৪. ট্রাভেল এজেন্সির সঙ্গে সম্পর্কিত নয় এমন শব্দ ট্রাভেল এজেন্সির নামের ক্ষেত্রে পরিহার করতে হবে। যেমন- ওভারসিজ, হজ-ওমরাহ, ভিসা, কনসালটেন্সি, এডুকেশন, ইত্যাদি।
৫. সাইনআপ রিকোয়েস্টের সময় ট্রাভেল এজেন্সির মৌলিক ও অর্থবহ নাম প্রস্তাব করতে হবে। অন্যথায় সাইনআপ রিকোয়েস্ট বাতিল করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

পর্যটন-শিল্পপর্যটকপ্রতারণা

শেয়ার করুন: