শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রেইস কনসাল্টিং

সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জনতার ইশতেহার’ সংলাপ শুরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহারে নাগরিক প্রত্যাশার প্রতিফলন কতটা হচ্ছে— সেই প্রশ্নের উত্তর খুঁজতে ‘জনতার ইশতেহার’ নামে সংলাপ শুরু হয়েছে। সংলাপটি আয়োজন করেছে ট্রেইস কনসাল্টিং নামে একটি প্লাটফর্ম।

সকাল ১১টায় (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে সংলাপ অনুষ্ঠিত হয়।‘জনতার ইশতেহার’ সংলাপে স্বাগত বক্তব্য দেন ট্রেইস কনসাল্টিং প্লাটফর্মের প্রধান নির্বাহী ফুয়াদ এম খালিদ হোসেন।

সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নির্বাচন বিশেষজ্ঞ, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেনসহ রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেবেন।

সংলাপের মাধ্যমে নাগরিক মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো কীভাবে তাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে পারে এবং প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন কতদূর হয়েছে তা বিশ্লেষণের কাঠামো তুলে ধরা হবে।

প্লাটফর্মে সূত্র মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রযুক্তি ব্যবহার করে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার প্রণয়নে কীভাবে নাগরিক প্রত্যাশার অধিকতর ও কার্যকর প্রতিফলন করতে পারে, সে বিষয়ে ট্রেইস কনসাল্টিং সংলাপের আয়োজন করেছে।

সংলাপটি সঞ্চালনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সাহাব এনাম খান।

ভোরের আকাশ/তা.কা

 

জনতার ইশতেহারনির্বাচন

শেয়ার করুন: