২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক, সম্পাদক মাসুদ

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাসুদ আলম। দুজনেই বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত।
রোববার (২০ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় ব্যাচের উপস্থিত সদস্যরা দুই বছরের জন্য তাদের নির্বাচিত করেন।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এসপি মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, এসপি মো. মোতাহার হোসেন এবং এসপি কামারুম মুনিরা।
সংগঠনের নবনির্বাচিত নেতৃত্ব অচিরেই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানা গেছে।
ভোরের আকাশ/এসএইচ