শিরোনাম
বাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, এসপি জাহাঙ্গীরের স্ত্রীর দাবি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, এসপি জাহাঙ্গীরের স্ত্রীর দাবি
ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, এসপি জাহাঙ্গীরের স্ত্রীর দাবি

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের সামনে তিনি এই দাবি করেন।

মাসুমা আক্তার বলেন, ‘আমার স্বামী নির্দোষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে।’

মাসুমা আক্তার বলেন, ‘আমার স্বামী ৫ আগস্ট ঢাকায় পুলিশ সদর দপ্তরে ছিলেন। তাকে ফেনীতে ছিলেন বলে যে অভিযোগ করা হচ্ছে, আপনারা তদন্ত করে দেখেন। আমার স্বামী নির্দোষ। এখন বাকিটা তদন্তের বিষয়। তার মোবাইল হ্যাক হয়েছিল। মোবাইল দিয়ে যোগাযোগের যে অভিযোগ করা হচ্ছে, সেটিও আপনারা যাচাই করে দেখেন। মোবাইল হ্যাক হওয়ার পরদিন থানায় জিডি করা হয়েছিল। জিডির কপি আছে, তবে তারিখ মনে নেই।’

তিনি বলেন, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ইংরেজিতে অনার্স ও মাস্টার্স করেছেন এবং মেধাতালিকায় ১১তম হয়েছিলেন। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কারও লবিংয়ে নয়।

মাসুমা আক্তার বলেন, ‘তিনি কোনোদিন ছাত্রলীগ বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে ফাঁদে ফেলা হয়েছে। সব মিথ্যা অভিযোগ।’

জাহাঙ্গীর আলমের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগও অস্বীকার করেন তার স্ত্রী। তিনি বলেন, ‘আপনারা তার চাকরির ফাইল ও বায়োডাটা দেখবেন। তার বাবা একজন গরিব কৃষক ছিলেন। কৃষকের ছেলে আমার স্বামী নিজের পড়াশোনার দিকে মনোযোগ দিয়েছেন। তার বাবা ১২-১৩ বছর আগে মারা গেছেন। বাবার নির্দেশে রাজনীতি করার যে কথা বলা হচ্ছে, তা ডাহা মিথ্যা।’

স্বামীকে নির্দোষ দাবি করে মাসুমা আক্তার বলেন, ‘আমার স্বামী আদালতে বলেছেন, তিনি নির্দোষ। তিনি কোনো দোষ করেননি। আপনারা তদন্ত করে প্রকৃত ঘটনা বের করুন।’

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারের পর জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। পুলিশ তার বিরুদ্ধে রাজনৈতিক যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

জাহাঙ্গীর আলমের চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, তার স্বামীকে নিয়ে বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। তার শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবন নিয়েও ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

স্বামীর পারিবারিক ও আর্থিক অবস্থার প্রসঙ্গ তুলে মাসুমা আক্তার বলেন, একজন কৃষকের সন্তান হিসেবে জাহাঙ্গীর আলম নিজের যোগ্যতায় চাকরি করেছেন।

আরও পড়ুন

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

এর আগে রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ, তিনি হোয়াটসঅ্যাপে ডিসেম্বর মাসে ‘জীবন-মরণ বাজি’ রেখে মাঠে নামার বার্তা পাঠিয়েছেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর) রাতে পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: