আ.লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংবাদ নির্বাচন কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ বানচালের চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৩১ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ থাকলেও অনেকেই তা ব্যবহার না করে রাস্তাঘাট দখল করে। রাস্তার একটি অংশ অবরোধ হলেই পুরো শহরে যানজট বাড়ে এবং সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হয়।
তিনি আরও বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রশিক্ষণ শুরু হচ্ছে। সেই দিনে প্রশিক্ষণ কার্যক্রম বড় করে প্রচার করা হবে এবং গণমাধ্যমকর্মীদেরও এতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, ক্ষমতায় আসার পর দেশের ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বার রাস্তাঘাট অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
ভোরের আকাশ/এসএইচ