শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিচয় শনাক্তে ১১৪ জুলাই শহীদের লাশ কবর থেকে তোলা হবে আজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদ হিসেবে দাফন করা ১১৪ জনের পরিচয় শনাক্তের জন্য তাদের লাশ উত্তোলন করা হবে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে লাশগুলো উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি বলেন, রোববার সকাল থেকেই সিআইডির টিম সেখানে কাজ শুরু করবে। লাশ উত্তোলনের পর ময়নাতদন্ত সম্পন্ন করে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং পরে যথাযথ প্রক্রিয়ায় আবার দাফন করা হবে।

লাশ উত্তোলনের আগে রায়েরবাজার স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে এ বিষয়ে ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. দিবাগত উল্লাহ। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট এবং ফরেনসিক কনসালট্যান্টরাও উপস্থিত থাকবেন।

জানা যায়, শহীদদের দাফনস্থল সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে মার্বেল পাথর ও টাইলস দিয়ে সুরক্ষিত করা হয়েছে। জুলাই আন্দোলনে অজ্ঞাতনামা শহীদদের লাশ উত্তোলনের প্রস্তুতি হিসেবে কবরস্থান এলাকায় তাবুও স্থাপন করা হয়েছে।

গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।

ভোরের আকাশ/মো.আ.

জুলাই-শহীদপুলিশ

শেয়ার করুন: