শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

সংসদে ক্রীড়া প্রমিমন্ত্রী

১২৫ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন, ২০১টিতে কাজ চলছে

সংসদ প্রতিবেদক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
১২৫ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন, ২০১টিতে কাজ চলছে
১২৫ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন, ২০১টিতে কাজ চলছে

দেশের ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রমিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে কামরুজ্জামান কামরুলের (সুনামগঞ্জ-১) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসেবে প্রকল্পের প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প চলমান রয়েছে।

আরও পড়ুন

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

তিনি আরও জানান, বিশেষ প্রকল্পের আওতায় ৯টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এছাড়া তৃতীয় পর্যায়ে জমি অধিগ্রহণ প্রকল্পে ১২১টি উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।

পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলাগুলোতে মিনি স্টেডিয়াম এবং মানসম্মত খেলার মাঠ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান যুব ও ক্রীড়া মন্ত্রী।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: