শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনে না যাওয়ার পরামর্শ উপদেষ্টা রিজওয়ানার

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১ জুন ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনে না যাওয়ার পরামর্শ উপদেষ্টা রিজওয়ানার
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনে না যাওয়ার পরামর্শ উপদেষ্টা রিজওয়ানার

সচিবালয়ে আন্দোলকারীদের ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ করতে বললেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বড় আন্দোলনে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। রোববার সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় আইন বাতিল চাওয়া সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সঙ্গে বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা এ আহ্বান জানান। 

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি নিয়ে কর্মচারীদের উদ্বেগের কথা উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হবে। বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবিরের কাছে স্মারকলিপি দেন কর্মচারী ইউনিয়ন নেতা নূরুল ইসলাম ও নজরুল ইসলাম। পরে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। উপদেষ্টার সামনে দেওয়া বক্তব্যে আইনের বিভিন্ন ‘নিবর্তনমূলক ও দমনমূলক’ দিক তুলে ধরেন কর্মচারী ইউনিয়নের নেতারা।

বৈঠক শেষে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। আপনাদের অবস্থান হচ্ছে এটা বাতিল করে দিতে হবে। বাতিল করার দাবি জানিয়ে আপনাদের যে বক্তব্য, সেটা উপদেষ্টা পরিষদে আমি আলাপ করব।

সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে রোববারও বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। এদিন সকাল পৌনে ১২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হন তারা। অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা সফর শেষে দেশে ফিরেছেন, সেহেতু ইতিবাচক ঘোষণা প্রত্যাশা করছেন তারা।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশ সচিবালয়পরিবেশ উপদেষ্টা

শেয়ার করুন: